IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর আস্থা ও বিশ্বাসের কখনো ব্যত্যয় ঘটাননি শহীদ কামারুজ্জামান : লিটন

শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকীতে নগর আওয়ামী লীগের উদ্যোগে সভা

বঙ্গবন্ধুর আস্থা ও বিশ্বাসের কখনো ব্যত্যয় ঘটাননি শহীদ কামারুজ্জামান : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যে জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন শহীদ এএইচএম কামারুজ্জামান। তাঁর প্রতি বঙ্গবন্ধুর ছিল অগাধ বিশ^াস। তাইতো ১৯৭৪ সালে দায়িত্ব ছেড়ে দিয়ে এএইচএম কামারুজ্জামানকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আস্থা ও বিশ^াসের কখনো ব্যত্যয় ঘটাননি শহীদ এএইচএম কামারুজ্জামান। তিনি ছিলেন ব্যক্তিগত লোভের ঊর্ধ্বে।

রাসিক মেয়র আরও বলেন, দেশে যখন নির্বাচন আসে, তখন নানা ষড়যন্ত্র হয়। রাজশাহীতেও ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা বিজয় অর্জন করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা বিজয় অর্জন করবো ইনশল্লাহ। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য আমরা সবাই এক হয়ে কাজ করে যাব।

সভায় প্রধান বক্তা প্রফেসর ড. আবুল কাশেম বলেন, এএইচএম কামারুজ্জামান ধারাবাহিকভাবে অগ্রসর হয়ে উপরের দিকে গেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন। ১৯৭০ সালের জুন মাসে সম্মেলনের মধ্য দিয়ে তিনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। সেই নিখিল পাকিস্তান আওয়ামী লীগের ২৮ পৃষ্ঠার ঘোষণাপত্রটি এএইচএম কামারুজ্জামানের নামে প্রকাশিত এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন দর্শন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের আলাদা নির্বাচনী ম্যানিফেস্টু ছিল না। ২৮ পৃষ্ঠার সেই দলিলকে উপজীব্য করে মানুষের কাছে ভোট চাওয়া হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এসব ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। আমাদের পূর্ব প্রজন্ম কেমন ছিলেন, আমাদের জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছিলেন, সেটি জানতে হবে।

তিনি আরও বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান পিতা বা পিতামহের টাকা দিয়ে ইন্ডাস্ট্রি দিতে পারতেন, তিনি বড় ব্যবসা করতে পারতেন, ভালো চাকরি করতে পারতেন। কিন্তু তিনি সেগুলোর কোনদিকে না গিয়ে রাজনীতির মাধ্যমে জনসেবা করার ব্রত নিয়েছিলেন। রাজনীতির মাধ্যমে জনসেবার নজির স্থাপন করেছিলেন। এজন্য তিনি জনগণের কাতারে এসেছিলেন। অন্য জাতীয় তিন নেতারও অনুরূপ ইতিহাস। জাতীয় চার নেতা জনগণের কাতারে থেকে জনসেবা করার ব্রত নিয়েছিলেন। এর মাধ্যমে তারা রাজনীতির উচ্চতর শিখড়ে আরহণ করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন, এটি তাদের অসাধারণ অর্জন।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, আখতারুল আলম, আলিমুল হাসান সজল।

আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজসহ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31