IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ট্রাক চাপায় অটোরিকশা চালকের প্রাণহানী

মান্দায় ট্রাক চাপায় অটোরিকশা চালকের প্রাণহানী

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এলপি গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের চাপায় আজিজুল হক (৫২) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর এলাকার বাসিন্দা। পেশাগত কারণে সপরিবারে তিনি রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় বসবাসসহ সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এদিকে দুর্ঘটনার পর ধাওয়া দিয়ে ট্রাকের চালক মাসুদ রানাকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটক মাসুদ রানা রাজশাহী মহানগরের রাজপাড়া থানার আসনগর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, নিহত আজিজুল হকের লাশ উদ্ধারসহ আটক চালক মাসুদ রানাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী কাজল দেওয়ান বলেন, নিহত আজিজুল হক রাজশাহী থেকে যাত্রী নিয়ে মান্দা ফেরিঘাটে নামিয়ে আবারও রাজশাহী ফিরছিলেন। পথে সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দেলুয়াবাড়ি বাসস্ট্যাÐ এলাকায় রাস্তার ধারে দাঁড় করিয়ে তা সারানোর কাজ করছিলেন তিনি।

এসময় রাজশাহীগামী সিলিণ্ডারবাহী একটি মিনিট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত আজিজুলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31