IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> রাজশাহী >> তানোরে প্রকৌশলীর দপ্তরের এসির পাইপসহ তার চুরি

তানোরে প্রকৌশলীর দপ্তরের এসির পাইপসহ তার চুরি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা প্রকৌশলীর দপ্তরসহ মিলনায়তনের ৩টি এসির পাইপসহ তার চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মিলনায়তনের ২টি প্রকৌশলীর কক্ষের ১টি। গত মঙ্গলবার দিবাগত রাতে ঘটে তার চুরির ঘটনা। এখবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসপাড়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোন জিডি বা মামলা হয়নি।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও ২ বার একই ভাবে পাইপসহ তার চুরি হয়েছিলো।

তিনি বলেন, বুধবার সকালে অফিসে এসে এসি চালু করতে গিয়ে দেখি এসি চালু হচ্ছেনা। পরে পেছনে গিয়ে দেখা যায়, মেশিন থেকে এসির লাইনের পাইপসহ তার কেটে নিয়ে গেছে চোরেরা।

তিনি আরও বলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বিষয়টি জানানোর পর তিনি এসে দেখে গেছেন, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এরিপোর্ট লিখার সময় বৃহস্পতিবার বিকালে নতুন ভাবে এসির পাইপসহ সংযোগ তার লাগানোর কাজ চলছিলো বলেও জানান উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, কেউ কোন অভিযোগ দেননি জানিয়ে তিনি আরও বলেন, নাইডগার্ড থাকেনা, নাইডগার্ড থাকলে এমন ঘটনা ঘটতনা।

তিনি বলেন, প্রায় প্রতিটি দপ্তরেই নাইডগার্ড রয়েছে কিন্তু কেউ থাকেনা, আমাগী মাসে আইন শৃংখলার মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, মঙ্গলবার রাতের যেকোন সময়ে চোরেরা প্রকৌশলীর দপ্তরের ১টি এসির তার ও পাইপ ও মিলনায়তনের ২ টি এসির তার চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে অফিসে এসে এসি চালু করতে গিয়ে দেয়া যায় এসির বাইরের মেশিন থেকে কক্ষে লাগানোর এসির তার ও পাইপ নাই। চোরেরা চুরি করে নিয়ে গেছে। উপজেলা ক্যাম্পাস থেকে তার চুরি হলে বাহিরের অবস্থা কি হতে পারে। কারণ সিসি ক্যামেরা অফিসের নৈশ প্রহরী থাকার পরও চুরি হচ্ছে। এর আগেও কয়েকবার চুরি হয়েছে। এসব উপজেলা প্রশাসনের এক প্রকার গাফলতি ও অলোশতা ছাড়া কিছুই না।

এব্যাপারে যোগাযোগের জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সরকারী মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031