IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভোর সকাল ৬ টার দিকে ক্যাম্প ওয়েষ্ট-৮ এ-এ এই লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প ৮ ডাব্লিউ ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ ব্লকের হামিম (১৬), ক্যাম্প১০, এইচ ৪২ ব্লকের মো: নজীবুল্লাহ, ক্যাপ-৩ বি ১৭ ব্লকের নুর আমিন ও অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে এপিবিএন-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, “শুক্রবার সকালে দুটি বিবদমান গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে, অপর আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।”

এ ঘটনায় ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। এপিবিএন পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গাদের সূত্রে জানা যায়, ক্যাম্পে পরস্পর বিরোধী দুটি পক্ষ (আরএসও ও আরসা) এর মধ্যে বেশ কিছুদিন যাবৎ রোহিঙ্গাদের নানা বিষয়ে মত বিরোধ দেখা দিলে উভয় গ্রুপের সশস্ত্র দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও উক্তি করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজকের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নিহতরা সবাই আরসার সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এ ব্যাপারে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মো: ফারুক আহমেদ (মিডিয়া ও অপারেশন) বলেন, ” ক্যাম্পে বিবদমান অনেক গ্রুপ রয়েছে। এসব একাধিক সশস্ত্র গ্রুপের অন্তদ্বন্ধে প্রতিনিয়ত খুনাখুনিসহ বিভিন্ন অপকর্ম চলছে। এপিবিএন পুলিশ তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রন করে গেলেও আজকের ঘটনা আমাদেরকে আরো বেশি সজাগ ও নিবিড়ভাবে অপরাধী ও সন্ত্রাসী নির্মুলে কাজ করার প্রয়োজনীয়তা কথা ঈঙ্গিত প্রদান করেন। কে আরসা কে আরএসও সেটা বড় কথা নয়। ক্যাম্পে কোনপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031