ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বেসরকারী হাসপাতাল আঁত-তাবারা মডেল হাসপাতালে গরীব ও অসহায় রোজিনা (২৫) নামে এক নারীর বিনা টাকায় সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
অসহায় গরীব ওই মহিলা ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার প্রতিবন্ধী আনিছুর রহমান ওরফে সিবুর স্ত্রী। সিবুর চলাফেরা অতি সাধারণ ও নম্র হবার কারণে এলাকায় তাকে এক নামে সবাই চিনতে পারে। স্ত্রী গর্ভ পতি রোজিনার সম্প্রতি বাচ্চা প্রসব সমভাবনায় দুশ্চিন্তার বিষয় বেকায়দায় পড়ে সিবু।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি নিয়ে যখন বিড়াম্বনায় ঠিক সেই সময় খবর পায় আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। রাতে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান তিনি। সন্তান প্রসবের যাবতীয় ব্যবস্থার ভার নিয়ে তার ক্লিনিকে নেয়া হয়। রাতে ওই নারীর সিজারিয়ান সম্পন্ন করা হয়। সন্তান হবার পর বেজাই খুশি পরিবারে সদস্যরা।
এ বিষয়ে আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, গরীব ও অসহায়দের তিনি বরাবরই বিনা পয়সায় সেবা দেন। এই ধারাবাহিকতায় তিনি চাঁনপাড়ার ওই দম্পতির পাশে দাঁড়িয়েছেন। অসহায় ও গরীব পরিবারকে বিগত কয়েক বছর ধরে বিনা পয়সায় তার হাসপাতালে সেবা দেন তিনি। এছাড়া গত করোনাকালীন ও বিগত শীত মৌসুমে গরীব ও অসহায়দের চিকিৎসাসহ বিশেষ অর্থ দিয়ে সহযোগীতা করেন তিনি বলে জানান।


