IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> আবারও আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে রাজশাহীতে

আবারও আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে রাজশাহীতে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর মাঠে আবারও গড়াচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে রাজশাহীর ভেন্যুতে চলতি সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। এর আগে ১৭ বছর পর চলতি বছরে মে মাসে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের খেলার মাধ্যমে রাজশাহীতে গড়ায় আন্তর্জাতিক ম্যাচ।

চলতি ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টায় শুরু হবে। পর ম্যাচটি মাঠে গড়াবে ১৭ জুলাই। এ তথ্য জানিয়েছেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম।

এরই মধ্যে রাজশাহীতে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যুবারা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা দল। সাড়ে ১২টায় মাঠে প্র্যাকটিস করে বাংলাদেশ দল।

ভেন্যু ম্যানেজার আরেফিন আরও বলেন, ‘গতবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দর্শক দেখতে পারে নি। তবে এবার রাজশাহীর দর্শকরা মাঠে বসেই খেলা দেখতে পারবেন।’

রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ গড়ানো এখানকার যুবাদের বেশ আগ্রহী করে তুলবে বলে মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞারা।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘রাজশাহীতে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচ গড়িয়েছে। আবারও দুটি ম্যাচ হচ্ছে। রাজশাহীতে এভাবে খেলা হলে এখনকার তরুণদের খেলা নিয়ে আগ্রহ বাড়বে। তবে খেলা আনার পাশাপাশি খেলোয়াড় তৈরিতেও মনোযোগ দিতে হবে।’

এদিকে খেলাকে কেন্দ্র করে রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগের স্টেডিয়াম ও খেলোয়াড়দের থাকার হোটেলগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। মোতায়েন করা হয়েছে বিশেষায়িত ফোর্স সিআরটি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলাকে কেন্দ্র করে মাঠে ও এর বাইরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাদা পোশাকেও মাঠে পুলিশ মোতায়ন করা থাকবে। আমরা এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31