IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল

বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের। দুই দশক আগে এডহক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এরআগে ছিল স্বেচ্ছাসেবকলীগে আহ্বায়ক কমিটি। তবে এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি।

স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে এরই নেতাকর্মীদের মাঝে চরম চাঞ্চলের সৃষ্টি হয়েছে। উপজেলার এক প্রাপ্ত থেকে অন্যপ্রান্তে নেতাকর্মীদের সাথে দেখা করতে ছুটে যাচ্ছেন। সেই সাথে ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নতুন রূপে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ। দীর্ঘ দুই দশক পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা।

স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থল ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য এস,এম সানিয়েল আরেফিন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। সম্মেলন পরিচালনা করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31