IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Home >> রাজনীতি >> তানোরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

তানোরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শামসুল হককে সভাপতি ও রামিল হাসান সুইটকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলের দিকে মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ফারুক চৌধূরী।

সদস্য সচিব রামিল হাসান সুইটের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক।

আরও উপস্থিত ছিলেন, যুবলীগ সম্পাদক জুবায়ের ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুয়েল, পাঁচন্দর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাব্বি আল আমিন, কলমা ইউপি সভাপতি তানভীর রেজা, কামারগাঁ ইউপি সভাপতি লিটন।

এছাড়াও উপজেলা সাত ইউপি ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031