IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পাশে এমপি

সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পাশে এমপি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : সৌদি আরবে অগ্নিকান্ডের ঘটনায় নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ৯ জনের মধ্যে চার জনেরই বাড়ি বাগমারায়। গত শনিবার বিকেলে বিষয়টি প্রকাশ পেলে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রবিবার ভোরে নিহতের গ্রামের বাড়িতে ছুটে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। দ্রুত সময়ে নিহতদের লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে ব্যক্তিগত ভাবে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সৌদি আরবে নিহত বাগমারার চার জনের মধ্যে তিনজনের বাড়ি ঝিকড়া ইউনিয়নে এবং অন্য জনের বাড়ি যোগীপাড়া ইউনিয়নে। নিহতরা হলেন, বারইপাড়া গ্রামের জফির হোসেনের ছেলে রুবেল হোসনে (২৬), জমির আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪৫), ও শাহাদৎ হোসেনের ছেলে আরিফ হোসেন রুবেল (২৭)। যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি গ্রামের আনিছুর রহমানের ছেলে ফিরোজ আলী সরদার (৩৮) ।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সৌদি সময় বিকেল চার টায় রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার এক সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় সবাই নিগত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড, আফতাব উদ্দীন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31