ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর তেতুলতলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত এবং মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সর্বমোট ৭টি মামলার পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজশাহী জেলার কাটাখালী উপজেলার রুপসীডাঙ্গা গ্রামের জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ১৬ জুলাই ২০২৩ ইং তারিখ মধ্যরাত ১২.১৫ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর তেতুলতলা এলাকা হতে রাজপাড়া থানার মামলা নং ২৮, তারিখ ১০/৭/১৭, ধারা দন্ডবিধি ২২৪, রাজশাহী জেলার সদর থানার মামলা নং ২১/০৫, জিআর নং ১৯৯/২৬, তারিখ ০২/০৮/২০২২, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং ১৭, তারিখ ১০/০৪/১৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) মোতাবেক ০১টিতে সাজাপ্রাপ্ত, ২টি মাদক মামলার ওয়ারেন্টসহ মোট ৭টি মামলার পলাতক আসামী আব্দুল মতিন (৩২), পিতা- জিবরাইল, সাং- রুপসীডাঙ্গা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করেছে।
আটককৃত আসামীকে রাজশাহী জেলার কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।


