IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সজিব হত্যাকাণ্ড ‘অরাজনৈতিক’ বললেন এসপি

সজিব হত্যাকাণ্ড ‘অরাজনৈতিক’ বললেন এসপি

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজিব হোসেন হত্যাকাণ্ড ‘অরাজনৈতিক’। পুলিশ বা কারো গুলিতে নয়, ধারালো অস্ত্র বা ছোরার আঘাতে সজিবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ।

তবে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নিহত সজিবের দাদা মো. হানিফ মিয়া বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সজিবকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে এসপি নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এবং দুপুর ১টার দিকে এ্যানি চৌধুরীর গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে গায়েবানা জানাজায় বিএনপি নেতারা এ পালটাপালটি বক্তব্য দেন।

সজিবের মরদেহ নিয়েই জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তা করতে দেয়নি। সজিবের মরদেহ পুলিশ সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়িতে পাঠিয়েছেন।

এদিকে মঙ্গলবার বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ এবং সজিব হত্যাকাণ্ডে লক্ষ্মীপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে লক্ষ্মীপুর শহরে র্যাব-১১ এর চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে।

এসপি মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, লাশ উদ্ধারের স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সজিব আহত অবস্থায় ফিরোজা ভবন নামে একটি বাসায় ঢুকে পড়ে। মৃত্যুর আগে সেখানকার এক ব্যক্তির সঙ্গে সজিবের কথা হয়েছে। সজিব ওই ব্যক্তিকে বলেছেন, তিনি বিএনপির প্রোগ্রামে আসেননি। ৪-৫ জন লোক তাকে কুপিয়েছে। তার কাছে তারা টাকা পায়। তিনি বিয়েও করেছেন। এরপর সজিব আর কোনো কথা বলতে পারেননি। ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ৯৯৯ নম্বরে কল করে সজিবের চিকিৎসার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন। কয়েকটি অ্যাম্বুলেন্স চালককেও কল করেছেন কিন্তু বিএনপির সঙ্গে হামলার ঘটনার কারণে অ্যাম্বুলেন্স চালকরা যেতে পারেননি। পুলিশ যাওয়ার আগেই প্রচুর রক্তক্ষরণে সজিব মারা যান।

তিনি আরও বলেন, বিএনপির হামলায় আমাদের ২৫-৩০ জন পুলিশ আহত হয়েছেন। তারা হাসপাতাল ও দোকানঘর ভাঙচুর করেছে। তারা কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

অন্যদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা ও কত রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল, গুলি ছোড়া হয়েছে তাও জানাননি তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে সজিবের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিহত সজিবের দাদা মো. হানিফ মিয়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি বলেন, সজিব আমার সঙ্গে বিএনপির প্রোগ্রামে এসেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।

জানাজার শুরুতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সজিবকে কুপিয়ে হত্যা করেছে। এর নেতৃত্বে ছিল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসপি এখন বলছেন, সজিব হত্যাকাণ্ড অরাজনৈতিক। এতে বুঝা যাচ্ছে, কতিপয় পুলিশ এ হত্যাকাণ্ডে আওয়ামী ছাত্রলীগকে সহযোগিতা করেছে। এ খুনের সঙ্গে জড়িত সবার তথ্য আমরা সংগ্রহ করছি। এ ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, এসপি সাহেব লক্ষ্মীপুরকে আর রক্তাক্ত করবেন না। বিএনপি নেতাকর্মীরা আজ রুখে দাঁড়িয়েছে। আমরা জেগে ওঠেছি। শেখ হাসিনার সরকার পতনে রাস্তায় নেমেছি। আমাদের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী আহত। এরমধ্যে ৪-৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও একইভাবে কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, বিএনপি পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার পর লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজিব হত্যার ঘটে। সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31