IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> নৌকার প্রার্থী নিয়ে চিন্তার দরকার নেই, ভোটের মাঠে কাজ করুন : মোদাচ্ছের

বাগমারায় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মোদাচ্ছের আলীর মতবিনিময়

নৌকার প্রার্থী নিয়ে চিন্তার দরকার নেই, ভোটের মাঠে কাজ করুন : মোদাচ্ছের

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয়ের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের আপামর উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে। দেশের আপামর জনগোষ্ঠীর উন্নয়ন শেষ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি তাই করে যাচ্ছেন। দেশের উন্নয়নে গতি ধরে রাখতে আবারও বাগমারার পাশাপাশি সারা দেশে নৌকার বিজয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নিরাপদে থাকে মানুষ। সুযোগ সুবিধা বৃদ্ধি পায় লোকজনের। সেই সাথে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কারনে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে বাগমারায় একসময় মানুষ চলাচল করতে ভয় পেত সেখানে বর্তমানে উন্নয়ন দৃশ্যমান। পিছনে কে কি বললো সেটা দেখার সময় নেই।

তিনি আরও বলেন, বাগমারায় নৌকার প্রার্থী নিয়ে চিন্তার দরকার নেই। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। মানুষের মাঝেই শয়তান বসবাস করে। তারা অতীতেও ছিল বর্তমানেও থাকবে। সেই সকল শয়তানকে পাত্তা দেয়া যাবে না। তারা দলের ক্ষতি করার স্বার্থে সর্বদায় মিথ্যা তথ্য ছাড়াই। মনোনয়ন ইঞ্জিনিয়ার এনামুল হকেরই। সেটা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। নিজেদের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ঘটাতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। আরও বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল।

আরও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান রেজাউল হক, মোজাম্মেল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, অধ্যক্ষ আহাজারুল হক, মাজেদুল ইসলাম সোহাগ, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31