ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৮ গ্রাম হেরোইন ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


