IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ডা. মহিবুল হাসানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ

ডা. মহিবুল হাসানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : ডা. মহিবুল হাসানের বিরুদ্ধে এবার রাজশাহীর রয়্যাল হাসপাতালের একটি কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। ডা. মহিবুল হাসান নিজে ছবিগুলো টাঙ্গিয়ে আবার তিনি নিজেই সেগুলো লোকজন দিয়ে ভাংচুর করেছে এমন দাবি করা হয়েছে।

এমনকি রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করার অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টায় রাজশাহীর রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহীর রয়্যাল হাসপাতালের পরিচালক ডা. এবি সিদ্দিকী। তিনি বলেন, ডা. মহিবুল হাসান (সার্জারী) মাইক্রোপ্যাথ ডায়াগনষ্টিক সেন্টার থেকে বিতাড়িত হওয়ার পর রাজশাহী রয়্যাল হাসপাতালে বসার জন্য প্রশাসনিক কর্মকর্তা মাইনুল হকের নিকট বেশ কিছু দিন ঘোরা-ঘুরি করেন। কিন্তু তৎকালীন রাজশাহী রয়্যাল হাসপাতালে কোন ডাক্তার চেম্বার খালি না থাকার কারণে কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন। অধ্যাপক ডা. মহিবুল হাসান নাছোড় বান্দার মত অনেক অনুনয়-বিনয় করেন এবং আপাতত যে কোন রুমে বসার সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানান। পরে চেম্বারের ব্যবস্থা হলে তা স্থান্তরিত হবেন বলে প্রতিশ্রæতি দেন।

এ অবস্থায় প্রশাসনিক কর্মকর্তা মাইনুল হক বিষয়টি রাজশাহী রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অসম্মতি জানান। কয়েকদিন পরে প্রশাসনিক কর্মকর্তা সহানুভূতি দেখিয়ে সভাকক্ষ ৩০১ নং রুমে তাকে বসার সুযোগ করে দেন। কিছুদিন না যেতেই সভাকক্ষ লেখা প্লেটটি তুলে ফেলেন ডা. মহিবুল হাসান। দুই থেকে তিন মাস যেতে না যেতেই কর্তৃপক্ষকে না জানিয়ে ওই কক্ষের আসবাবপত্র সরিয়ে নিজের কেনা আসবাবপত্র দিয়ে কক্ষটি গুছিয়ে নেন।

এদিকে ডা. মহিবুল হাসানকে দেয়া রুমটি রয়্যাল হাসপাতালের প্রয়োজনে বিভিন্ন সভা সেমিনার করার জন্য রুমটি ব্যবহার হতো। এ রুটি তাকে দেয়ার পর হাসপাতালে অতিরিক্ত সভাকক্ষ না থাকায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় কর্তৃপক্ষকে। যার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. মহিবুল হাসানকে কয়েকবার মৌখিকভাবে ও লিখিতভাবে কক্ষটি ছাড়ার জন্য অনুরোধ করা হয়। তিনি রুমটি ছেড়ে দিবো বলেন, কিন্তু এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেন না।

গত ২৫ জুলাই দুপুর দেড়টার দিকে অধ্যাপক ডা. মহিবুল হাসান এবং তার এ্যাটেনডেন্টসহ হাসপাতালে প্রবেশ করেন। দুপুর ২ টার পর ৩য় তলার কর্মচারীরা ডিউটিতে গিয়ে দেখতে পান ৩০১ নং কক্ষের সামনে অধ্যাপক ডা. মহিবুল হাসানসহ পুলিশের উপস্থিতি। বিষয়টি দেখার পর কর্মচারিরা হাসপাতালের ওই রুমে গিয়ে দেখতে পান রুমের ভেতরে কিছু আসবাবপত্র ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি মেঝেতে পড়ে রয়েছে।

সেগুলোকে দেখিয়ে পুলিশের কাছে রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অধ্যাপক ডা. মহিবুল হাসান অভিযোগ করছেন। এ ঘটনাটি দেখে রাজশাহী রয়্যাল হাসপাতালের স্টাফ বিষয়টি দেখে কর্তৃপক্ষকে অবহিত করেন।

সংবাদ সম্মেলনে ডা. এবি সিদ্দিকী বলেন, বেসরকারী এধরনের হাসপাতালে বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানোর উপর কোনো বাধ্যবাধকতা নেই। এমন কি রয়্যাল হাসপাতালের ওই কক্ষটিতে কিভাবে বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর ছবি এলো সেটিও তারা জানেন না।

তিনি বলেন, ডা. মহিবুল হাসানের মত ব্যক্তির দ্বারা এ ধরনের জঘন্য, নিম্নমানের ও রাষ্ট্রদ্রোহী কাজ করা কি আদৌ সম্ভব? অধ্যাপক ডা. মহিবুল হাসানের এ ধরণের কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অপরদিকে এঘটনায় গত ২৫ জুলাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ ডা. মহিবুল হাসান নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। একই সাথে রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষও অপর একটি অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রয়্যাল হাসপাতালের পরিচালক ডা. ইকবাল বারি, ডা. আজগর হোসেন, ডা. তানজিলা আলম, রয়্যাল হাসপাতালের ম্যানেজার কাজেমুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31