IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> রাজনীতি >> ‘নৌকায় ভোট দিয়েছেন বলেই এলাকার উন্নয়ন হচ্ছে’

ভবানীগঞ্জ পৌরসভায় সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়

‘নৌকায় ভোট দিয়েছেন বলেই এলাকার উন্নয়ন হচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রতিটি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন বলেই উন্নয়ন হচ্ছে। নৌকার বিজয় মানেই প্রতিটি এলাকার উন্নয়ন। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার গরীব, দুখী আপামর জনগণের সরকার। দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে ক্রানে বিভিন্ন ভাতা চালু করেছে।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রতিটি শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে থাকে। বর্তমান সরকার অসহায়দের সাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় লোকজন ভাতা পাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বীর মুক্তিযোদ্ধা সহ অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উন্নয়ন ঘটিয়েছেন অসহায় জনসাধারণের।

শনিবার (২৯ জুলাই) বিকেলে উত্তর একডালা দাখিল মাদ্রাসা মাঠে ভবানীগঞ্জ পৌরসভার সকল প্রকার সরকারি সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, চেয়ারম্যান লুৎফর রহমান, রেজাউল হক, পৌর কাউন্সিলর হাচেন আলী, আব্দুল হান্নান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার সুফলভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে বাগমারার বিভিন্ন উন্নয়ন নিয়ে গান এবং গম্ভিরা প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031