IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে প্রতিনিয়তই ঘটছে নারী ও শিশু নির্যাতন

জুলাই মাসের তথ্যচিত্র

রাজশাহীতে প্রতিনিয়তই ঘটছে নারী ও শিশু নির্যাতন

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জুলাইমাসে ১২ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।

লফসের সূত্র মতে জুলাই মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের চিত্র :

নগরীতে ঈদ সেলামী দেওয়ার কথা বলে আনিকা (৮) নামে এক শিশু কে ধর্ষণের পর হত্যার অভিযোগ, তানোর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী শিশু (১৩) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে নিয়ে গিয়ে রাতভর পাশবিক নির্যাতনের অভিযোগ, বাঘায় এক তরুণীকে অপহরণের চেষ্টা, আয়েশা বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীতে লাইলী নামে এক নারী কে তার নিজ বাড়িতে স্বামীর সহযোগিতায় স্বামী সহ তার বন্ধুরা মিলে ধর্ষণের অভিযোগ, নগরীতে মনিরা খাতুন নামে এক নারীকে মারধর করে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

মোহনপুরে আশারুপি বিবি (৩৭) নামে এক বিধাব নারী জমির জবর দখল ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে চুরির অভিযোগ, বাঘা উপজেলায় রানী আফরোজ (২৫) নামে এক নারীর বাড়িতে মধ্য রাতে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ, দুর্গাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পুঠিয়াতে নাতিবৌকে ঘুমের ঔষধ খাওয়াযে ধর্ষণের অভিযোগ নানার বিরুদ্ধে, গোদাগাড়ীতে নাজমা খাতুন (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে নিহতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তানোর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার চেষ্টা।

এ ব্যাপারে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031