IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। রবিবার দুপুরে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বছর পর তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলো, নড়াইলের আসমা আক্তার (২২), নারায়নগঞ্জের সোনিয়া আক্তার (২০), ফরিদপুরের লিজা শেখ (২৩) ও ঢাকার জেসমিন আক্তার (২৪)।

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে দেড়বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়। ভারতের গোয়ায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করবে তাদের নিজ পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য।

জাস্টিস এন্ডকেয়ারের যশোর শাখার প্রোগ্রামার কর্মকর্তা শাওমি সুলতানা জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারী ভাল কাজের প্রলোভনে এদেরকে ভারতে পাচার করে। এসব তরুণীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে।
কেআই//

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31