IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ শ্রমিক নিহত

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ শ্রমিক নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ‘সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে’র তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্রের থানে জেলার সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। আহতদের পাশাপাশি মেরদেহগুলোও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, এনডিআরএফ ও দমকল কর্মীরা উদ্ধার-তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন।

পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালে ক্রেনটি হঠাৎ করেই একদল শ্রমিকের ওপর পড়ে যায়। এত ঘটনাস্থলেই ১৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত তিন শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। ধসে পড়া কাঠামোর ভেতরে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

৭০১ কিলোমিটার দীর্ঘ ‘সমৃদ্ধি মহামার্গ’ মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এটির নির্মাণকাজ পরিচালনা করছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছিলেন।

গার্ডার লঞ্চিং মেশিন হলো বিশেষ এক ধরনের ক্রেন, যার মাধ্যমে বড় বড় স্টিলের বিম বা গার্ডার সরানোর কাজ করা হয়। মহাসড়ক, রেলসেতু নির্মাণ ও বড় বড় ভবনের ভিত তৈরিতে এ যন্ত্র ব্যবহৃত হয়।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31