IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনী ফলাফল বাতিলের চেষ্টার আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তার ওই চেষ্টার ফলে ইউএস ক্যাপিটলে দাঙ্গার সৃষ্টি হয়েছিল বলে অভিযোগে জানানো হয়। তবে, বিষয়টিকে উড়িয়ে দিয়েছে ট্রাম্পের নির্বাচন পরিচালনাকারী দল। আগামী নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনছেন তারা।

মঙ্গলবার (১ আগস্ট) তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্র জমা দেন সরকারের বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ।

একের পর এক ফৌজদারি অভিযোগে জর্জরিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রের গোপন নথির অপব্যবহার এবং পর্ন তারকাকে অর্থের মাধ্যমে মুখ বন্ধ রাখার অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের বিরুদ্ধে আনা হলো তৃতীয় অভিযোগ।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ওই নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন বছর পর এমন অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে দেশের সাথে প্রতারণা, স্বাক্ষীকে হেনস্তা এবং রাষ্ট্রের জনগণের অধিকারের বিরুদ্ধে প্রতারণা।

২০২০ সালের নির্বাচন ট্রাম্প হেরে যাওয়ার পরবর্তী দুই মাস এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের হামলার বিষয়টির ওপর তদন্ত করা হয়েছে। তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ।

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যারমধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক।

এদিকে, আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প। অভিযোগের বিষয়টিকে ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইন দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031