IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ক্ষেতলালে স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার

ক্ষেতলালে স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে অবসরপ্রাপ্ত জোবাইদা খাতুন (৬৬) নামে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ক্ষেতলাল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই গ্রামের নিজবাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষিকা ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী জোবাইদা খাতুন। তিনিও অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ছিলেন। পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন।

স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান, পরিবারের সদস্যদের সঙ্গে জোবাইদার সম্পর্ক ভালো ছিল না। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদার মোবাইল ফোনে কল করে স্বজনরা তাকে কোন ভাবেই না পেয়ে। পরে প্রতিবেশীদের কল করে বিষয়টি জানান স্বজনরা। পরে প্রতিবেশীরা বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে বাইরে থেকে পচা দুর্গন্ধ পায়। এ সময় তারা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় জোবাইদার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জোবাইদা খাতুনের স্বামী-সন্তান কেউ তার সঙ্গে থাকতেন না। তিনি গ্রামের বাড়িতে একাকী বসবাস করছিলেন।

ওসি আরও জানান, লাশের শরীরে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা কারা হচ্ছে,৩ থেকে ৪ দিন আগে এই শিক্ষিকার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত পরে জানানো হবে ওসি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31