IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা
Home >> রাজশাহী >> আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার

আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিপ্লব বিজয় তালুকদার। রোববার (৬ আগষ্ট) খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ কমিশনারকে আরএমপি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।

রোববার তিনি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সঙ্গে ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এরপর তারা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ গ্রামের সন্তান বিপ্লব বিজয় তালুকদার কুমিল্লা শিক্ষাবোর্ডে সিলেট ক্যাডেট কলেজ হতে বিজ্ঞান বিভাগে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং একই বিষয়ে তিনি সফলতার সাথে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বৈচিত্রময় কর্মজীবনে তিনি পুলিশ সুপার হিসাবে মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সিলেট রেঞ্জ এবং যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসাবে ডিএমপি, ঢাকায় দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি গত ১১ জুন, ২০২৩ খ্রিঃ পদোন্নতি লাভ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31