IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

তানোরে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আত্মনিয়ন্ত্রণাধীকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি এই স্লোগানকে সামনে রেখে নানান আয়োজনে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পুরাতন কাউন্সিল মোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ওমর ফারুক চৌধুরী। আদিবাসী সমাবেশ উৎযাপন কমিটির আয়োজনে ও সমাজ সেবক, সান্তানী লেখক মি: ভগন হাঁসদা ও গণেস কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক কাউন্সিলর হোসেন মোহাম্মাদ মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপির দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,আদিবাসী দিবস উৎযাপন কমিটির আহবায়ক মি: রমেশ মুর্মু, সুরেশ টুডু।

আরও উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর যুবলীগ সভাপতি আবু রায়হান তপন, সম্পাদক বোরহান উদ্দিন, সেচ্ছাসেবক লীগ সম্পাদক রামিল হাসান সুইট, পারগানা পরিষদের সভাপতি মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি, কলমা ইউপি সেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর রেজা প্রমুখ।

সমাবেশ শেষে আদিবাসী নাচ গান ও শোক পালনসহ নানা ভাবে দিবসটি পালন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী তরুন তরুণী থেকে শুরু সকল সম্প্রদায়ের আপামর জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31