IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা
Home >> বিনোদন >> স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করে প্রশংসিত শ্রেয়া ব্যানার্জী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করে প্রশংসিত শ্রেয়া ব্যানার্জী

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস স্বরণে কবির অপরিচিতা গল্প অবলম্বনে আজাদুল ইসলাম আজাদ এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কল্যাণীর শেষ কথা”তে প্লে-ব্যাক করে প্রশংসিত হলেন মহাদেবপুরের মেয়ে শ্রেয়া ব্যানার্জী।

এ স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রের আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রেয়া ব্যানার্জী। শ্রেয়া ব্যানার্জীর কন্ঠে গাওয়া এ গানটির সংগীতায়োজন করেন নিবাস বর্মণ। বরেন্দ্র সাহিত্য পরিষদের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলো হলরুমে এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় কবিতা ভুবনের সভাপতি কবি, অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

বরেন্দ্র সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি আসাদুজ্জামান পলাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহ্বায়ক বরেন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আইনুল হোসেন।

উদ্বোধনী প্রদর্শনীতেই উপস্থিত দর্শকরা শ্রেয়া ব্যানার্জীর গায়কীর ব্যাপক প্রশংসা করেন। শিল্পী শ্রেয়া ব্যানার্জী উপজেলা সদরের ব্রাহ্মণপাড়ার গৌতম ব্যানার্জী ও কেয়া ব্যানার্জীর একমাত্র কন্যা। রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শ্রেয়া ব্যানার্জীর গানচর্চা শুরু হয় ৬ বছর বয়সে। ২০১৭ সালে বাংলাদেশ বেতারে একটি ছড়া গান রেকডিংয়ের মাধ্যমে সে সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে।

মূলত সে রবীন্দ্র সংগীত ও লোক সংগীত গাইতে স্বাচ্ছন্দবোধ করে। জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করে জনপ্রিয়তা পাওয়ায় সে ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ভবিষ্যতে সে একজন বড় সংগীত শিল্পী হতে চায়। এজন্য সে সকলের আর্শিবাদ কামনা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930