IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র মিজান

হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র মিজান

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান হাজারো নেতাকর্মী থেকে শুরু করে আপামর তানোর বাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাকে গত ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির এক বাসভবন থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। দশ দিন ঢাকার কেরানীগঞ্জ কারাভোগ করে গত ৬ আগষ্ট রোববার ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন লাভ করেন ও পরদিন সোমবার জেল থেকে বের হন। এর কয়েকদিন পর শুক্রবারে তিনি তানোরে আসেন। ঢাকা থেকে বিমানে জেলার নওহাটা বিমান মন্দরে বিকেল চারটার দিকে নামেন। সেখান থেকে শতশত মোটরসাইকেল বহরে নেতাকর্মীরা মিজানুর রহমান মিজানকে গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ভবন দলীয় কার্যালয়ে নিয়ে আসেন ।

জানা গেছে, গত জুলাই মাসের ২৮ তারিখ শুক্রবারে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগদানের জন্য বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান তার আগে ঢাকায় যান। সেখানে ধানমন্ডির এক বাসায় উঠেন তিনিসহ সিনিয়র নেতারা। বাসা থেকে সমাবেশের আগের রাতে ডিবি পুলিশ মিজানসহ নেতাদের আটক করে ৫৪ ধারায় কেরানিগঞ্জ কারাগারে প্রেরণ করেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা জানান, গত রোববারে ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন পেয়ে সোমবার কারাগার থেকে মুক্ত হন এবং কয়েকদিন ঢাকায় থাকেন মিজান। শুক্রবার বিকেল চারটার দিকে বিমান যোগে নওহাটায় নামেন। এদিকে শুক্রবার দুপুর ২ টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত মোটরসাইকেল নিয়ে বিমান বন্দরে উপস্থিত হন এবং অনেকে বৃষ্টির কারণে বাগধানী অবস্থান করেন। প্রায় ৮/৯ শো মোটরসাইকেল নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের নেতৃত্বে জেলা বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

কার্যালয়ে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে মিজান বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা বেসামাল হয়ে পড়েছে। এক দফার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরার কোন সুযোগ নেই। শুধু আমি মিজান না আমারমত হাজার হাজার নেতাকর্মীরা বিনা কারনে কারাভোগ করছেন। এত নেতাকর্মী কে কারাগারে পাঠিয়ে বিএনপির আন্দোলন দমাতে পারেনি সরকার, পারবেও না।

তিনি আরও বলেন, ভয়ের কোন কারন নেই, ক্ষমতা সীনরা গলার জোরে টিকে আছেন। তাদের গলাবাজিতে কোন ভয় নেই। আপনারা আবারো প্রমান করেছেন তানোরের মাটি বিএনপির ঘাটি। কারণ টিপির টিপির বৃষ্টির মধ্যে হাজারো নেতাকর্মীর উপস্থিতি এটাই প্রমান করে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সহ সিনিয়র বিএনপি নেতা সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাবেক সম্পাদক বদের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, ওবাইদুর মোল্লা, যুবদল নেতা, মাহফুজুর রহমান, আতিকুর রহমান, লিটন, নজরুল ইসলাম, ছাত্র দল নেতা শহিদুল, বিএনপি নেতা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন বর্ষিয়ান নেতা মাওলানা আবুল কাশেম। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে সাবেক মেয়র জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপি নেতা রাজশাহী মহানগর বিএনপির সাবেক সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা যুবদল নেতা উজ্জল এবং তানোর উপজেলার পাঁচন্দর ইউপি যুবদল নেতা লুৎফা রহমান এবং পারিলা ইউপি যুবদল সভাপতি রানা শেখকে ঢাকার ধানমন্ডির এক বাসা থেকে ডিবি পুলিশ আটক করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31