IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাগমারায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন

বাগমারায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল।

এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু।

দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সহ সভাপতি সহকারী অধ্যাপক রিনা খাতুন, সদস্য আশরাফুল ইসলাম, দুরুলহুদা, খন্দকার শাহীদা আলম, রফিকুল ইসলাম, আকবর আলী, সমরেশ কুমার সরকার, নাদিরুজ্জামান মিলন, শাহাজাহান আলীসহ বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী এবং তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ।

ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন। সেই সাথে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের সকল পর্যায়ে সদস্যদের সতেজীকরণ ও শক্তিশালী স্থানীয় জনমত গঠন এবং এডভোকেসি উদ্যোগে সমর্থন ও সহায়তা করা। সুশাসন প্রতিষ্ঠা করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি। আর্থিক ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর দায়বদ্ধতা সৃষ্টি করা। পাশাপাশি জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও এর চর্চা বিষয়ক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31