IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> লালপুরে যুবকের মৃত্যুদন্ড ও অপরজনের আমৃত্যু কারাদন্ড

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

লালপুরে যুবকের মৃত্যুদন্ড ও অপরজনের আমৃত্যু কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সুমন (২৬) নামের এক যুবককে মৃত্যুদন্ড ও রফিকুল ইসলাম (৪৩) নামের অপর একজনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের (দায়রা জজ) বিচারক মুহাম্মাদ আব্দুর রহিম।

রোববার (১৩ আগস্ট) দুপরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। এ সময় আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানার টাকা ভুক্তভুগিকে দেয়ার নির্দেশ দেয়া হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত সুমন উপজেলার পোকন্দা ও রফিকুল ইসলাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধায় ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী (১৫) উপজেলার পোকন্দা গ্রামের নিজ বাড়িতে পড়ালেখা করছিলেন। এসময় সুমন ও তার সহযোগীরা মাইক্রোবাস নিয়ে এসে জোর পূর্বক বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের রফিকুল ইসলাম এর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে।

এবিষয়ে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে লালপুর থানায় ছয় জনকে আসামি করে মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরবর্তিতে ওই বছর ১০ মে ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ সাত বছর পর আদালত উক্ত রায় ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31