IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরা
Home >> রাজশাহী >> রুয়েটে জাতীয় শোক দিবস উদযাপন

রুয়েটে জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় শোকের প্রতীক কালোব্যাজ ধারণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন এর নেতৃত্বে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ, রুয়েট এর সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

আরও উপস্থিত ছিলেন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপর পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, শহীদ লেফটেন্যান্ট সেলিম হল, শহীদ আব্দুল হামিদ হল, শহীদ শহিদুল ইসলাম হল, জিয়াউর রহমান হল, টিনসেড হল, রুয়েট শাখা ছাত্রলীগ, মাস্টাররোল কর্মচারী সমিতি।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31