IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জাহাজ আগমনে মোংলা বন্দরের নতুন রেকর্ড

জাহাজ আগমনে মোংলা বন্দরের নতুন রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : বিভিন্ন ধরনের পণ্য নিয়ে রেকর্ড সংখ্যক বাণিজ্যিক জাহাজ আগমনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মোংলা বন্দর। সৃষ্টির ৭০ বছরে এই প্রথম কোন এক মাসে ১০৬টি জাহাজ ভিড়েছে বন্দরে। এর আগে এক মাসে এত জাহাজ এই বন্দরে আর কখনও আসেনি।

সোমবার (৩০ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে মোংলা বন্দরে লাইন ষ্টোন (পাথর) নিয়ে বাংলাদেশ পতাকাবাহী ‘এমভি ফাতেমা জাহান’, তরল গ্যাস নিয়ে লাইবেরিয়ান পতাকাবহী ‘এমভি গ্যাস ইলিক্সার’, পানামা পতাকাবাহী ‘এমভি বি এল পি জি সুফিয়া’ এবং সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি ইপিক বলিভার’ বন্দরে নোঙ্গর করলে রেকর্ড সৃষ্টি হয়।

রিয়ার এডমিরাল এম শাহজাহান আরও বলেন, মোংলা বন্দর সৃষ্টির ইতিহাসে ১০৬টি জাহাজ কোন মাসে আসেনি, ২০২০ সালের নভেম্বরে ১০৬টি জাহাজ ভিড়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো।

বন্দর সুত্র জানায়, ১৯৫০ সালে যাত্রা করে অনেক দুঃসময় পার করেছে এই বন্দর। ধীরে ধীরে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে এই বন্দর ঘুরে দাঁড়ায়। আমদানি রফতানি বৃদ্ধির সাথে অর্থনৈতিক চাকাও দ্রুত ঘুরতে থাকে। লোকসান থেকে লাভজনক অবস্থানে আসে দেশের বৃহত্তর আর্ন্তজাতিক এই সমুদ্র বন্দরটি।

সফলতার কারণ হিসেবে চেয়ারম্যান জানালেন, আর্ন্তজাতিক বিনিয়োগকারীদের কাছে এই বন্দরের সুযোগ-সুবিধাকে তুলে ধরা হয়েছে। যে কারণে বিদেশী রাষ্ট্রগুলো এই বন্দরকে ব্যবহার করতে আগ্রহী হচ্ছে। এতে বন্দরের আয়ও বাড়ছে।

এদিকে, এই এক মাসে কি পরিমাণ পণ্য হ্যান্ডলিং এবং অর্থ আয় হয়েছে তা জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানায় বন্দরের অর্থ বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31