ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৫) কে গ্রেপ্তার করে র্যাব-৫।
শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড় টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রহিম গোদাগাড়ী থানাধীন মাদারপুর এলাকার মৃত সইবুর রহমানের ছেলে।
র্যাব-৫ জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদরপুর এলাকায় অভিযান হালিয়ে ২০০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ১৮,৩০০/- টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করার জন্য অফিসার ইনচার্জ, গোদাগাড়ী থানা, রাজশাহী এর নিকট হস্তান্তর করা হয়েছে।


