IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী সপরিবারে করোনায় আক্রান্ত

অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী সপরিবারে করোনায় আক্রান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী। চিকিৎসকদের পরামর্শে তারা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে ব্যথা ও জ্বর অনুভব করছিলেন অভিনেত্রী শিল্পী। একে একে পরিবারের অন্যদের ক্ষেত্রেও জ্বর হতে থাকে। পরে শনিবার করোনা সন্দেহে পরিবারের সবাই হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। রোববার পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, ওই পরিবারের সবাই করোনা পজিটিভ।

অভিনেত্রী শিল্পী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত হাসপাতালের বেডে যাওয়ার মতো অবস্থা হয়নি। নিজেই পরিবারের সবার খেয়াল রাখছি। অন্য কেউ আমাদের দেখাশোনার জন্য এলে তারাও আক্রান্ত হতে পারে। এ জন্য ঝুঁকি নিতে চাচ্ছি না। আমার দুই সন্তানের বয়স একটু কম। তাদের দেখলে বোঝা যায় না যে কিছু হয়েছে। দুজনই তাদের মতো করে বাসায় খেলে, টিভি দেখে সময় কাটাচ্ছে। হাসপাতালে না গিয়ে যেন ১৪ দিন বাসায় থাকতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন।’

দুই দশক আগে অশ্লীলতার পর্ব শুরু হওয়ায় সিনেমা ছেড়ে দেন এ অভিনেত্রী। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তাঁর শেষ ছবি। ক্যারিয়ারের পাঁচ বছরে প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

শিল্পীর প্রথম ছবি মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’ মুক্তি পায় ১৯৯৫ সালের ১১ মে।

শিল্পী অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘দোস্ত আমার দুশমন’, ‘গৃহবধূ’, ‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘শক্তের ভক্ত’, ‘সুজনবন্ধু’ ইত্যাদি। তবে ‘বাবা কেন চাকর’, ‘লাভলেটার’, ‘সুজনবন্ধু’ ও ‘প্রিয়জন’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31