IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যশোর চৌগাছা সীমান্তে সাড়ে ১৩ কেজি স্বর্ণসহ আটক ২

যশোর চৌগাছা সীমান্তে সাড়ে ১৩ কেজি স্বর্ণসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা চৌগাছা সীমান্ত হতে ১৩.৪৬৪ কেজি ওজনের মোট ৪৩ টি (বড়-১০টি ও ছোট-৩৩টি) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা।

৪৯, বিজিবি’র যশোর সদর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন, ‘আপনারা অবগত আছেন যে, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে যশোর ৪৯ ব্যাটালিয়ন, তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে চোরাচালান দমনে এবং সীমান্ত পাহারায় অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে।’

এরই ধারাবাহিকতায়, ‘অদ্য ২২ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল মেইন পিলার ৪৪/৪-এস হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার চৌগাছা থানাধীন বড় আন্দুলিয়া গ্রামস্থ পাঁকা রাস্তার পাশে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।’

‘কিছু সময় পরে টহলদলটি ২ জন ব্যক্তিকে সন্দেহ জনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা হতে ভারত সীমান্তের দিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলা হয়। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদেরকে ধাওয়া করে এবং কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের প্রাথমিক ভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩.৪৬৪ কেজি ওজনের মোট ৪৩ টি (বড়-১০টি ও ছোট-৩৩টি) স্বর্ণের বার পাওয়া যায়।

আটককৃত স্বর্ণের বর্তমান সিজার মূল্য ১৩,৪৬,৪০,০০০/- (তের কোটি ছেচল্লিশ লাখ চল্লিশ হাজার) টাকা। আটককৃত আসামীদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ সন্মেলনে অধিনায়ক উল্লেখ করেন, যশোর ব্যাটালিয়ান কর্তৃক গত জানুয়ারি ২০২২ ইং হতে অদ্যাবধি সর্বমোট ১১১.২৩ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। সীমান্তে যশোর ব্যাটালিয়নের টহল অত্যন্ত জোরদার অবস্থায় রয়েছে, যার কারণে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার আটক করা সম্ভব হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি সকল সময় অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31