IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার চাকপাড়া-উনিশবিঘী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু হক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বিএসএফ’র গুলিতে মারা যান তিনি। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।

শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম বলেন, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করতো। হঠাৎ সকালে জানতে পারি বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। তার লাশ নিয়ে চলে গেছে বিএসএফ। পরে ভারতে অবস্থানরত কিছু মানুষ আমাদের কাছে ছবি পাঠালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাজপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজামুল হক বলেন, বিএসএফের গুলিতে নিহতের ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ খবর নিতে আমাদের কয়েকজন লোক সেখানে গেছে। বিজিবির সঙ্গে যোগাযোগ করে লাশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি চাকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশি নাগরিক মারা গিয়েছে। তবে তার পরিচয় এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31