IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পেল আদিবাসী বীর মুক্তিযোদ্ধা মার্ডি

প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পেল আদিবাসী বীর মুক্তিযোদ্ধা মার্ডি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে প্রধান মন্ত্রীর উপহার বাড়ি পেল সরকারী খাস জায়গায় বসবাস করা সেই ভুমিহীন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি। আনুষ্ঠানিক ভাবে তাকে প্রধানমন্ত্রীর উপহার বাড়ির চাবিসহ বাড়ি হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডির হাতে প্রধানমন্ত্রীর উপহার নতুন বাড়ির চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুর।

তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাগাতোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, পাচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

স্বাধীনতা যুদ্ধ অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি মোহাম্মদপুর আদিবাসী পাড়ার ৪ শতক খাস জমিতে স্বাধীনতার যুদ্ধের আগে থেকে বসবাস করে আসছিলেন। ভূমিহীন অসহায় আদিবাসী এই বীর মুক্তিযোদ্ধা ৪ পুত্র সন্তানের কথা চিন্তা বসত বাড়ির খাস জায়গা টুকু নিজ নামে করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মিসহ ভূমি অফিসে ধর্না দিয়ে ১০বছরেও বসতবাড়ির জায়গা টুকু নিজ নামে করাতে পারেননি।

২৫ জুলাই দৈনিকের একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিনই রাতে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রধানমন্ত্রীর উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে নাইকা মার্ডির বাড়িতে হাজির হয়ে বসতবাড়ির জায়গা নিজ নামে দলিল করে দেয়ার পাশাপাশি ওই জায়গাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বাড়ি নির্মান করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ১৫জন বীর মুক্তিযোদ্ধার হাতে ২ লাখ টাকা ব্যায়ে ১টি করে প্রধানমন্ত্রীর উপহার নতুন বাড়ির চাবি তুলে দেয়া হয়।

এর আগে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ৪তলা ভবনের উদ্বোধনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মাণকৃত শহীদ মিনার উদ্বোধন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31