IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে যোগদানের অপেক্ষায় ৪১তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ৫ জন

গোমস্তাপুরে যোগদানের অপেক্ষায় ৪১তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ৫ জন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাঁচ জন শিক্ষার্থী ৪১ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ৫ জন এখন যোগদানের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

এদের মধ্যে মোহাম্মদ সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আরিফুল ইসলাম ও রশিদুল হক। আরিফুল রহনপুর পৌর এলাকার কাশিমপুর মহল্লার শরিফুল ইসলামের ছেলে। বর্তমানে সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে২০১৫ সালে ইংরেজিতে সে স্নাতকোত্তর করেছে। তার পিতা রহনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা শিরিন আকতার একজন ব্যাংকার। রশিদুল গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের প্রামানিক পাড়ার মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী কলেজ থেকে ২০১৬ সালে ইংরেজিতে স্নাতকোত্তর করেছে। সে বর্তমানে একটি সরকারী হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল গ্রামের কবুল হোসেনের পুত্র শাহীন আক্তার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে বর্তমানে শিবগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্ব বিভাগে ২০২১ সালে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করেছে।

রহনপুর পৌরসভার জালিবাগান মহল্লার মতিউর রহমানের ছেলে তহিদুর রহমান কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করেছেন।

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের আনারপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শামীম রেজা মৎস্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে চট্টগ্রাম ভেটেনিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে ২০১৯ সালে স্নাতকোত্তর সমাপ্ত করেছে।

উপজেলায় একসাথে ৫ জন বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হওয়ায় এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা প্রশাসক গালিভ খান, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ সকলেই তাদের অভিনন্দন জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31