IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় শালিস বৈঠকে জমি জমা নিয়ে সংঘর্ষ, ৪ নারিসহ আহত ১২

বাঘায় শালিস বৈঠকে জমি জমা নিয়ে সংঘর্ষ, ৪ নারিসহ আহত ১২

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জমি জমা নিয়ে শালিস বৈঠকে সংঘর্ষে ৪ নারিসহ অন্তত ১২জন আহত হয়েছে। গুরুতর আহত ২ নারিসহ ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে পৈত্রিক জমি জমার হিসেবে নিয়ে শালিস বেঠক অনুষ্ঠিত হয়। কাগজপত্র দেখাকালিন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মকছেদ আলী (পিতা মৃত সেরফান) ও তার ছেলেরা দেশীয় তৈরি ফালা, হাসুয়া ও বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে অপর পক্ষকে মারপিট করে।

এতে আহত হন, মুনসুর রহমান (৫৫), রুজদার আলী (৫২), ও তার স্ত্রী আফরোজা বেগম (৬০) রাসেল (২৮), ফাতেমা বেগম, রাশিদুল ইসলাম (২৯), পারুল বেগম (৩০), আব্দুর রাজ্জাক (৩০), বাপ্পি রহমান (২৪), আখি খাতুন (২৫) বজলুর রহমান (৪৫) একরামুল হক (৩৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসক ডাঃ মল্লিকা সরকার জানান, গুরুতর আহত মুনসুর রহমান, আফরোজা বেগম, রাসেল আহমেদ ও ফাতেমা বেগমকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বজলুর রহমান ও একরামুল হককে সরাসারি রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শালিসে উপস্থিত স্থানীয় মেম্বর আব্দুর রহমান জানান, ওই গ্রামের মৃত সেরফান আলী ও এরফান আলী প্রায় ৩০ বিঘা জমি রেখে মারা যায়। সেরফান আলীর সেই সম্পত্তি ভাগ বাটোয়ারার আগে তার দুই ছেলে ইন্তাজ আলী ও মুনতাজ আলী মারা যায়। সেরফান আলীর জীবিত অপর ছেলে মকছেদ আলীর কাছ থেকে জমির হিসেব বুঝে নিতে চান ইন্তাজ আলী, মুনতাজ আলী ও এরফান আলীর ছেলে-মেয়েরা।

তিনি আরও জানান, ৪ বার শালিস বসেও সমাধান করতে না পেরে সর্বশেষ শনিবার সকালের দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়ের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী ও তার ছেলেরা হামলা করে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের থামিয়ে দিয়ে শালিস স্থগিত রেখে লোকজন চলে যায়। পরে উভয় পক্ষ দেশীয় তৈরি ফালা, হাসুয়া ও বাঁশের লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রুজদার আলী জানান, পুরো সম্পত্তি বঝে না দিয়ে দখলে রেখে ভোগ করছেন তার চাচা মকছেদ আলী। সম্পত্তি বুঝে নেওয়ার জন্য শালিস ডাকলে তাদের উপর হামলা চালায়।

মকছেদ আলী জানান, ভাই জীবিত থাকাকালিন সময়ে সম্পতি বুঝে নিয়েছে। এর পরেও পাবে বলে দাবি করে। তবে বাটোয়াটারা দলিল হয়নি বলে জানান তিনি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31