IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে বোমা হামলায় নিহত ৫

মিয়ানমারে বোমা হামলায় নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের হাব মায়াওয়াদি সীমান্ত একটি সরকারি কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিন কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ডজন খানেক পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই থাইল্যান্ড সীমান্তে থাকা শহরটিতে সামরিক এবং জান্তাবিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

নাম প্রকাশ করার না শর্তে সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে বলেন, রোববার সকালের দিকে জেলা পুলিশ ও প্রশাসনিক কার্যালয়ের প্রাঙ্গণে দুটি বোমা বিস্ফোরিত হয়। এরপরেই নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে, ঠিক তখনই সেখানে আরও দুটি বোমা ফেলা হয়। এতে করে হতাহতের ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুজন পুলিশ কর্মকর্তা ও দুই প্রশাসনিক কর্মকর্তা রয়েছে জানিয়ে ওই সূত্র বলছে, আহতদের সবাই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তাও এই তথ্য স্বীকার করেছেন। তবে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

এই হামলার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার থেকে বলা হয়, হতাহতের ঘটনা ঘটেছে। তবে, কতজন নিহত বা আহত হয়েছে তা নিশ্চিত করেননি তারা। এই বোমা হামলার জন্য জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিকে (কেএনএলএ) দায়ী করছে সামরিক সরকার।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকায় কর্তৃত্ব আরোপ করতে পারেনি। এমনকি বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে।

অভ্যুত্থানের পর থেকেই মায়াওয়াদি শহরে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হচ্ছে সশস্ত্র গোষ্ঠী মায়াওয়াদি ও পিডিএফ। তবে, গোটা কারেন প্রদেশ ঘিরে রেখেছে সামরিক বাহিনী। আর এর জন্য সশস্ত্র সংগঠন দুটির ১০ হাজারেরও বেশি সদস্য থাইল্যান্ডে পালিয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31