IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> ‘পথসভায় লোকজনের উপস্থিতি প্রমাণ করে নৌকার বিজয় নিশ্চিত’ 

বাগমারায় বিভিন্নস্থানে এমপির পথসভা

‘পথসভায় লোকজনের উপস্থিতি প্রমাণ করে নৌকার বিজয় নিশ্চিত’ 

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, পথসভায় লোকজনের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত। বাগমারায় উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে সবাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে একসাথে কাজ করবেন ৫০ হাজার নেতাকর্মী। 

স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাগমারা গড়তে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকার বিজয় হয়েছে বলেই রক্তাক্ত বাগমারা এখন শান্তির জনপদ। নৌকার বিজয় হয়েছে বলেই সকল সুবিধাভোগী ভাতা পাচ্ছে। প্রত্যন্ত এলাকায় উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে। এরই মধ্যে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাই না বাগমারায় নৌকার বিজয় হোক। জনগণ সব বুঝে গেছে। ওই সকল মুনাফেকদের চিনে ফেলেছে। তাদের কথায় আর ভুল পথে পা বাড়াবে না। আওয়ামী লীগ করে থাকলে নৌকার বিরোধীতা করার সুযোগ নেই। নৌকার প্রার্থীর বিরোধীতা করার সুযোগ নেই। সাধারণ মানুষ নৌকার সাথে আছে। তারাই নৌকার বিজয় ঘটাবে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ি এবং হরিণমারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল,  যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, সদস্য হাবিবুর রহমান মটর, হাচেন আলী, সোলাইমান আলী হিরু।

আরও উপস্থিত ছিলেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন। 

অপরদিকে ভবানীগঞ্জ পৌরসভার কলেজ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31