IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পতেঙ্গায় পড়ে থাকা লাগেজে মিলল খণ্ডিত মরদেহ

পতেঙ্গায় পড়ে থাকা লাগেজে মিলল খণ্ডিত মরদেহ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : পড়ে থাকা লাগেজে মিলল খণ্ডিত মরদেহচট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাগেজে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে খণ্ডিত মরদেহভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে লাগেজের ভেতরে ওই মরদেহের মাথাসহ কিছু অংশ নেই। ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো করে এখানে ফেলেছে। লাগেজে মরদেহের যে অংশগুলো নেই সেগুলা অন্য কোথাও ফেলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরও বেশ কিছু সংস্থা কাজ করছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু-উদঘাটনে সহজ হবে। তবে মরদেহটি পুরুষের। তার বয়স ৫০ এর মধ্যে হবে।’

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মাথা ও শরীরের কিছু অংশ না থাকায় খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ভুক্তভোগীকে খুন করে লাগেজে ভরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031