IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট ও সাপের কামড়ে দুই জনের মৃত্যু

গোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট ও সাপের কামড়ে দুই জনের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন বিদ্যুতায়িত হয়ে অপরজন সাপের ছোবলে।

ঘটনা গুলো ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধরমপুর ও মাগুরশহর গ্রামে। মারা যাওয়া দুইজন হচ্ছে ধরমপুর গ্রামের আদিবাসী মৃত সানচারুয়ার ছেলে গিরি তিরকী (৫৮) ও মাগুর শহর গ্রামের মানিক ওরফে ভদুর স্ত্রী তানজিলা খাতুন (৩৭)। মৃত্যুর ঘটনা দুটি গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে গিরি তিরকী ধরমপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে তাঁর স্ত্রী তাঁকে ধরতে গিয়ে শক লেগে আহত হন। অপরদিকে একই ইউনিয়নের মাগুরশহর গ্রামের গৃহবধূ তানজিলা বেগম ইদুরের গর্তে বিষ দেওয়ার সময় গর্তে থাকা সাপ হাতে ছোপল মারে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথে মারা যান ওই গৃহবধূ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ওই দুইজনের মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728