IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> ‘আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই’

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের পথসভা

‘আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে প্রস্তুত বাগমারাবাসী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা দলীয় নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার।

আরও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন মৃধা, আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, মানিক প্রামানিক, আব্দুস সাত্তার, মকছেদ আলী, সজল সরকার, শাহিন আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31