IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> আড়ানীতে দুই ট্রেনের সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীরা

আড়ানীতে দুই ট্রেনের সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীরা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এক লাইনে দুই ট্রেন মুখোমুখি হয়েও সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুই ট্রেনের যাত্রীরা। চালকের দক্ষতায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহী বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আড়ানী রেল স্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেনটি। অপরদিকে ২ নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা ছিল ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধুমকেতু আন্তঃনগর ট্রেনটি।

এ অবস্থায় ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পান আন্তঃনগর ধুমকেতু ট্রেনটির চালক মোস্তাফিজুর রহমান। তিনি মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। এসময় উভয় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ছটোছুটি শুরু করে।

ঢাকা থেকে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে পৌঁছার কথা ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দেরিতে আসার কারণে ট্রেনটি আড়ানি স্টেশনে এলাকায় পৌঁছে ১২ টা ২৭ মিনেটে।

অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীর সিক্স ডাউন মেইল ট্রেনটি আড়ানী স্টেশনে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। আন্তঃনগর ধুমকেতু ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য ট্রেনটি ১ নম্বর রাইনে দাড়িয়ে ছিল। পরে আসা আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে মুখোমুখি হয় দুটি ট্রেন। পরে আড়ানী স্টেশন থেকে বেলা ১২টা ৫২ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ধুমকেতু ট্রেন। পরে ছাড়ে ঈশ্বরদী গামি সিক্স ডাউন মেইল ট্রেনটি।

সাকিল হোসেন নামের একজন জানান, যাত্রীদের ছুটাছুটি থেকে সেখানে গিয়ে দেখেন একই লাইনে দুই ট্রেন। আল্লার কৃপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে সকল যাত্রী বেঁচে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার কথা বলেন তিনি।

স্টেশনের পয়েন্টম্যান কিরোন বলেন, পয়েন্ট তৈরী করতে যাওয়ার সময়ে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে।

স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্ট তৈরী করতে যাওয়ার আগে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি ঢুকে পড়ে। বিদ্যুৎ না থাকার কারণে সিগনাল দেওয়া সম্ভব হয়নি। পরে উভয় ট্রেন গন্তব্যস্থলের উদ্দেশ্য ছেড়ে গেছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031