IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরিচয় মিলেছে গোমস্তাপুরে নদী থেকে উদ্ধার হওয়া লাশের

পরিচয় মিলেছে গোমস্তাপুরে নদী থেকে উদ্ধার হওয়া লাশের

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া  এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারী ভারতীয় নাগরিক। ২৫ বছর বয়সী ওই নারীর নাম শম্পা খাতুন। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মোসলেমপুর গ্রামের বাসিন্দা ইনাউল শেখের মেয়ে। 

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর শিবগঞ্জ থানার সোনা মসজিদ চেকপোস্ট ও ভারতীর মহদিপুর জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফের উপস্থিতি তাঁর লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় পুলিশের মালদা ইংলিশ বাজার থানার লুকাচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদ, ওই এলাকার পঞ্চায়েত প্রধানসহ পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত আলী।

ভারতীয় পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ভারতীয় ওই নারী সীমান্ত নদী মহানন্দার উপর ভারতীয় অংশে নির্মিত শাহাপুর ব্রিজ হতে নদীতে লাফ দেয়। পরে তার মরদেহটি নদীর স্রোতে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। গত রোববার (১ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় তার ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন এবং তাঁর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ওই নারীর পরিবার ভারতের পশ্চিমবঙ্গের মালদার জেলার ইংলিশ বাজার থানার মাধ্যমে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে ওই নারীর বিষয়ে যোগাযোগ করে ভারতীয় পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, গত ১ অক্টোবর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। পরে পরিচয় শনাক্তের পর ওই নারীর লাশ আইনী প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারত-বাংলদেশ সীমান্তের জিরোপয়েন্টে বিজিবি এবং বিএসএফের উপস্থিতিতে ইংলিশ বাজার থানার লুকাচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031