IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা:

১৩৩৭ – (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।

১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।

১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৩০ – বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।

১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।

১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।

১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।

১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।

১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৩ – ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী ।

১৯৬৬ – লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৯ – যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।

১৯৯২ – ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।

২০০২ – নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্তপ প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম:

১২৮১ – ১০ম লুই, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৭২০ – জোভান্নি পিরানেসি, তিনি ছিলেন ইতালীয় খোদাইকার ও ভাস্কর।

১৭৯৩ – চার্লস পিয়ারসন, তিনি ছিলেন ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৮৩২ – উইলিয়াম গ্রিগস, তিনি ছিলেন একজন আবিষ্কারক।

১৮৬১ – ফ্রেডরিক রেমিংটন, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী।

১৮৯৭ – আলবার্ট বিটজিয়াম, তিনি ছিলেন সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।

১৯০৩ – জন ভিনসেন্ট আটানসফ, তিনি ছিলেন বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।

১৯১৬ – ভিতালি গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।

১৯১৮ – কেনিচি ফুকুই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

১৯১৯ – মণীন্দ্র রায়, তিনি ছিলেন একজন কবি।

১৯৩৮ – কার্ট ওয়ুটরিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।

১৯৬৭ – জাহিদ হাসান, তিনি বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা।

১৯৭৯ – স্টিফান বুথ, তিনি ইংরেজ অভিনেতা ও গায়ক।

১৯৮৯ – ডাকোটা জনসন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

মৃত্যু:

১৬৬৯ – রেমব্রন্ট ফান রেইন, তিনি ছিলেন হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী।

১৯৪৭ – ম্যাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৬৯ – নাটালিনো অট্টও, তিনি ছিলেন ইতালীয় গায়ক ও অভিনেতা।

১৯৭৪ – আবুল হাশিম, তিনি ছিলেন চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৭৮ – নেপাল নাগ, তিনি ছিলেন একজন বিপ্লবী।

২০০০ – মাইকেল স্মিথ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।

২০১২ – দেফনি স্লেটার, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

২০১৩ – ভো নগুয়েন গিয়াপ, তিনি ছিলেন ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর।

দিবস:

আজ বিশ্ব প্রাণী দিবস ৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031