IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> টয়লেটে ফোন ব্যবহার বিপজ্জনক

টয়লেটে ফোন ব্যবহার বিপজ্জনক

ধূমকেতু নিউজ ডেস্ক : স্মার্টফোন ছাড়া এক মিনিট কাটানোও এখন মুশকিল। অনেকেই টয়লেটে যান হাতে ফোন নিয়েই। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ, এমনই বলছে গবেষণা।

সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য বলছে, ৫০ শতাংশের বেশি অস্ট্রেলিয়ার মানুষ ও ৮০ শতাংশেরও বেশি আমেরিকান টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন।

৬০ শতাংশের বেশি ব্রিটিশ নাগরিক টয়লেটে যান হাতে মোবাইল ফোন নিয়ে। ভারতীয়রাও দৌড়ে পিছিয়ে নেই। ৭০ শতাংশের বেশি ভারতীয় একই কাজ করেন।

এর ফলে যেসব সমস্যার ঝুঁকি বাড়ছে সেগুলোরও তালিকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, ফোন হাতে টয়লেটে গেলে অজান্তেই অনেকটা সময় কাটানো হয় সেখানে। ফলে মলদ্বারে চাপ পড়ে। এতে অর্শরোগের ঝুঁকি বাড়ে। এছাড়া আরও যেসব সমস্যা দেখা দিতে পারে-

ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়

শৌচালয়ে ফোন নিয়ে যাচ্ছেন মানেই মনোযোগ ফোনের উপরেই পড়ছে। ঘাড় ঝুঁকিয়ে ফোনের দিকে টানা তাকিয়ে থাকার ফলে ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়।

ব্যাকটেরিয়া-ছত্রাকের সংক্রমণ বাড়ে

শৌচালয়ে নানা ধরনের জীবাণু থাকে। সালমোনেলাসহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক টয়লেটের আর্দ্র পরিবেশে বংশবিস্তার করে।

তার মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকলে সেই সব জীবাণু অতিসক্রিয় হয়ে ফোনেও নিজেদের বংশবিস্তার করে। ওই ফোন ব্যবহার করলে নানা ধরনের সংক্রমণ বাড়িয়ে দেয়।

ডায়রিয়া-বমি

শৌচালয়ে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক আভ্যন্তরীণ ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটায়। এর ফলে পেটে নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে। পেট খারাপ, ডায়রিয়া ও বমির মতো সমস্যা হতে পারে।

ক্লান্তি বাড়ে

ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কমবেশি সবাই ফোন ব্যবহার করেন। আবার শৌচালয়েও যদি ফোন নিয়ে ঢোকেন, সেক্ষেত্রে বিশ্রামের সময়ও কমে যেতে পারে।

এর ফলে শরীরে নেমে আসে রাজ্যের ক্লান্তি। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাছাড়া মোবাইলের আলো শরীরের উপরেও প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে টয়লেটে ফোন ব্যবহারের অভ্যাস এখন থেকে ত্যাগ করুন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031