ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা আয়োজনে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আলোচনা সভা উদযাপন হয়। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : সল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা।
প্রধান অতিথি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস’ নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষকরা আত্মসমাচলনার মাধ্যমে নিজেদের মূল্যায়ন করতে পরে এবং যেভাবে একজন শিক্ষক হয়া যায় সেভাবে নিজেদেরকে তৈরি করে সমাজ দেশ ও জাতিকে আলোকিত করতে পারেন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), ইইই বিভাগের সহকারী অধ্যাপক আশিক আলম, ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম সাফা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাবুব বাধন ও ইইই বিভাগের শিক্ষার্থী তুলি শাহা।
এসময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমান।


