IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজনীতি >> ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার’

‘অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার’

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এক সময় এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ নির্বিগ্নে পুজা-অর্চনা করতে পারেনি। প্রতিমাসহ মন্দির ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুপল্লী। বর্তমান সরকারের আমলে পুজার উৎসবে তাদের আর আতঙ্কে থাকতে হয় না।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিঁউ মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, এ সরকারের আমলে সবধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুতে রেলযোগাযোগ চালু করা হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।

আরও উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, রঘুনাথ জিঁউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031