IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> রাজশাহী >> মোহনপুরে চিকিৎসা সহায়তা ৭ লাখ টাকার চেক বিতরণ

মোহনপুরে চিকিৎসা সহায়তা ৭ লাখ টাকার চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় অসুস্থ দুস্থ দুই ব্যাক্তির মাঝে ৭ (সাত) লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে চিকিৎসার সহায়তা অনুদান চেক বিতরণ করা হয়।

এসময় মৌগাছি ইউপির হার্ডওয়ার ব্যবসায়ী ও স্কুল শিক্ষক আলমগীর হোসেন আলম এর হাতে ২ (দুই) লাখ টাকা ও বাকশিমইল ইউপির সইপাড়া গ্রামের শাহিন পারভেজ শুভকে ৫ (পাঁচ) লাখ টাকার চেক প্রদান করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

জানা গেছে, আলমগীর হোসেন এর হার্ড ফুটো হওয়ায় চিকিৎসা ভাতার আবেদন করেন। এরপর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তাকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনায় এক বছর আগে পঙ্গু হন শাহিন পারভেজ শুভ। তাকেও চিকিৎসা ভাতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, বাকশিমইল ইউপি চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সহ সভাপতি একরামুল হক বিজয়, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।

আরও উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ অন্যান্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031