IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> রাজশাহী >> ‘আগামী ৫ বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়ন করতে চাই’

‘আগামী ৫ বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়ন করতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় রাসিক মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আমি রাজশাহীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত মেয়াদে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কাজে বাধাগ্রস্থ হয়েছি। এবার সকল বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ৫টি বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়নে করতে চাই। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়টি। রাজশাহীবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা আমাকে ধৈর্য্য ধরেন, আমাকে সময় দিবেন, যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই, সেটি দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। গত ৩ জুলাই রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরআগে ২০০৮ থেকে ২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031