IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজার দক্ষিণাঞ্চলের ক্ষুধার্ত মানুষের ভিড়

গাজার দক্ষিণাঞ্চলের ক্ষুধার্ত মানুষের ভিড়

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজার খান ইউনিসে ঘর-অলিগলিতে ক্ষুধার্ত মানুষের ভিড়। মানবিক সংকটের মাঝেও চলছে ইসরায়েলি এবং হামাসের পাল্টা প্রতিরোধ। যদিও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাস মানেই ফিলিস্তিন নয়। ইসরায়েলি বিমান হামলায় গাজায় এ পর্যন্ত মারা গেছে ২৭শ’ জনের বেশি ফিলিস্তিনি। বিপরীতে রকেট হামলা চালিয়ে ১৪শ’র বেশি ইসরায়েলিকে হত্যা করেছে হামাস।

জল, স্থল ও আকাশপথে চালানো হবে অভিযান। তাই গাজার উত্তরে বসবাসকারী ১ কোটি ১০ লাখ ফিলিস্তিনিকে একদিনের মধ্যে দক্ষিণে সরে যেতে বলে ইসরায়েল। ফলে গাজা উপত্যকার দক্ষিণের শহর খান ইউনিসে মানুষের সংখ্যা রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। তাদের প্রত্যেকেরই আশ্রয় এবং খাবারের প্রয়োজন এবং সেটা কতদিন ধরে দরকার হবে কেউ জানে না।

খান ইউনিসের বাসিন্দারা নতুন আসা এই মানুষদের সাদরে গ্রহণ করেছে। খান ইউনিস আগে থেকেই বেশ ঘনবসতি এলাকা অর্থাৎ অনেক মানুষ অল্প জায়গায় বসবাস করতেন। এখন নতুনরা আসায় তারা রীতিমতো ঠাসাঠাসি করে থাকছেন।

কারো ঘর-বাড়ি ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে, কেউ হারিয়েছেন প্রিয়জনকে। পালিয়ে আসা এই মানুষগুলো জানে না পরের গন্তব্য কোথায় বা ভবিষ্যতে কী অপেক্ষা করছে।

তীব্রতর মানবিক সংকটের মাঝেই বাড়ছে ইসরায়েলের হামলা ও সামরিক অভিযান। দিনভর বোমা হামলায় অনেক ভবন ধসে গেছে।

এদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছে চীন। বলা হচ্ছে, গাজায় বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি ডেকে আনে-এমন যে কোনো সামরিক হামলার বিরোধী বেইজিং।

আর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাবেন তিনি।

এদিকে, হামাস থেকে দূরত্ব তৈরি করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, হামাসের নীতি কিংবা হামলা ফিলিস্তিনের মানুষের প্রতিনিধিত্ব করে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031