IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

রাজশাহী কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে রাজশাহী কলেজে পালিত হল শেখ রাসেল দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল।

সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে ‘শেখ রাসেল দেয়ালিকা-২০২৩’ উদ্বোধন করা হয়। বেলা ১১ টায় ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন। মুখ্য আলোচক ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক লিটন কুমার সরকার।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ তৈয়বুর রহমান চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান বলেন, শেখ রাসেলের আদর্শ এদেশের সকল শিশুর জন্য অনুকরণীয়। নির্ভীক ও নির্মল শেখ রাসেলের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কিত ঘটনা। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, শেখ রাসেল শিশু হলেও অনেক উদার মনের মানুষ ছিলেন। অল্প জীবনে দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর গভীর টান ও ভালোবাসা ছিলো। আমরা তাঁর দেশসেবা করার অদম্য অনুভূতি থেকে বঞ্চিত হয়েছি। তিনি আজ থাকলে আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু পেতাম। শেখ রাসেলের আদর্শ প্রতিটি শিশুর মাঝে ছড়িয়ে দেয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহŸান জানান।

অনুষ্ঠানে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর কলেজ জামি’ মসজিদে ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31